1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের

  • আপডেট টাইম :: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২.০৩ এএম
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরুল ইসলাম নূরুলকে সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী হিসেবে ঘোষণার জোড়ালো দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তী সমাবেশে এই দাবি জানান সুনামগঞ্জ-৪ আসনের সদর ও বিশ্বম্ভরপুরের হাজারো নেতাকর্মী। নেতাকর্মীরা অবিলম্বে এই আসনে জাতীয়তাবাদী রাজনীতির পরীক্ষিত সৈনিক ও নির্যাতিত নেতা নূরুলকে মনোনয়নের দাবি জানান।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। শোভাযাত্রায় তারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, নূরুল ইসলাম নূরুল ও ধানের শীষের পক্ষে স্লোগান দেন। শোভাযাত্রা পরবর্তী সভায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে নির্যাতিত নেতাকর্মীদের সাহস ও ভরসা ছিলেন নূরুল। তিনি নিজের জীবন বাজি রেখে, মামলা মোকদ্দমা মোকাবেলা করে রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন। তিনি দলকে ছেড়ে যাননি, দলের কর্মীদেরও ছেড়ে যাননি। হাজার হাজার নেতাকর্মীদের বুক দিয়ে আগলে রেখেছেন। জাতীয়তাবাদী শক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তাই এই আসনে পরীক্ষিত এই নেতাকেই দলীয় মনোনয়ন দিতে হবে। দলকে ঐক্যবদ্ধ রাখতে ও তৃণমূলকে উজ্জীবিত রাখতে নূরুল ইসলাম নূরুলের বিকল্প প্রার্থী এই আসনে নেই বলে মন্তব্য করেন একাধিক নেতাকর্মী।
উল্লেখ্য সম্প্রতি দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জের ৫ টি আসনের মধ্যে তিনটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-২ আসনে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি দল। তাই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নূরুল, এডভোকেট মাসুক আলম, নাদির আহমদ, আকবর আলী, এডভোকেট শেরেনুর আলী, সোহেল আহমদ, মোনাজ্জির হোসেন সুজন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!