1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

তাহিরপুরে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কমিটি গঠন

  • আপডেট টাইম :: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ৩.৫৯ পিএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের মত বিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেলে তাহিরপুর উপজেলা সদরের মধ্যবাজার একটি কার্য্যালয়ে তাহিরপুর উপজেলাবাসীর উদ্যোগে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শনি হাওর রক্ষা কমিটির সভাপতি ও তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার।
উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম সরোয়ার লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন “হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও” আন্দোলনের যুগ্ম আহবায়ক সুনামগঞ্জ জেলা সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, আন্দোলনের যুগ্ম-আহবায়ক ও দৈনিক সুনামকন্ঠ,র সম্পাদক বিজন সেন রায়, মুক্তিযুদ্ধা মালেক হোসেন পীর, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের সদস্য ছালেহিন শুভ, রুহুল আমিন, শনির হাওর রক্ষা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হুদা, আমরা হাওরবাসী সংঘটনের নেতা ফেরদৌস আলম, তাহিরপুর জয়নাল আবেদীন কলেজ সাবেক অধ্যক্ষ ছাইদুল কিবরিয়া, ইউপি সদস্য মিয়া হোসেন, সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক,সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
৩১ সদস্য বিশ্ষ্টি কমিটিতে ইকবাল হোসেন তালুকদারকে আহবায়ক ও গোলাম সরোয়ার লিটনকে সদস্য সচিব করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!