1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মুক্তিযোদ্ধা-সাংবাদিক সালেহ চৌধুরীর নাগরিক শোকসভা মঙ্গলবার

  • আপডেট টাইম :: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭, ৫.১২ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দেশের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী স্মরণে তার জন্মভূমি সুনামগঞ্জে আগামী মঙ্গলবার সন্ধ্যায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম নাগরিক শোকসভার বিষয়টি নিশ্চিত করে সদ্য প্রয়াত সাংবাদিকের বন্ধুবান্ধব, আতœীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে বর্ণাঢ্য জীবনের অধিকারী সাংবাদিক সালেহ চৌধুরীর মৃত্যুর খবর সুনামগঞ্জ আসার পর বিভিন্ন মহল থেকে নাগরিক শোকসভার দাবি জানানো হয়। বিভিন্ন মহল ও প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন নাগরিক শোকসভার আয়োজনের উদ্যোগ নিতে পরষ্পরের সঙ্গে যোগাযোগকালেই মুক্তিযোদ্ধা সংসদ নাগরিক শোকসভার সিদ্ধান্ত নেয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন সবাই। নাগরিক শোকসভা সফল করতে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে।
সালেহ চৌধুরীর সহযোদ্ধা ও ঘনিষ্টজন মুুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, সালেহ চৌধুরী দেশখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবি ছিলেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার যথেষ্ট অবদান রয়েছে। আমাদের এলাকার সুসন্তান হিসেবে তাকে স্মরণ করাটা আমাদের অবশ্য কর্তব্য। সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম মহোদয় আমাদের দাবির প্রতি সংহতি জানিয়ে আগামী মঙ্গলবার সন্ধ্যায় নাগরিক শোকসভার আয়োজন করেছেন। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানোর কাজও শুরু হয়ে গেছে।
উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় ৮১ বছর বয়সে মারা যান এই বিশিষ্ট সাংবাদিক ও মুুক্তিযোদ্ধা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!