1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

সুনামগঞ্জে কমছে পেঁয়াজের দাম

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৮.৪৯ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কমেছে পেঁয়াজের দাম। সোমবার সন্ধ্যায় বাজার ঘুরে দেখা গেছে গতকালের চেয়ে পেয়াজের দাম কমেছে অনেক। বিভিন্ন দোকানে ৫০ টাকা কেজি দরে দেশি পেয়াজ বিক্রি হচ্ছে। তবে কিছু দোকানে ৫৫, ৬০, ৬৫ ও ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম কাছাকাছি থাকলেও কয়েকটি দোকান বরাবরের মতো ইচ্ছে করেই বেশি মূল্য রাখতে দেখা গেছে।
শহরের জগন্নাথবাড়ি রোডের দোকানগুলোতে গিয়ে দেখা যায় পেয়াজের মূল্য ৫০-৫৫ টাকা কেজি। এই রোড থেকে বেরুনোর পর কয়েকটি দোকানে ডু মেরে দেখা যায় ৭০ টাকা পর্যন্ত কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
স্টেশন রোডের ঋদি এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায় পেয়াজ ৭০ টাকা কেজিতে বিক্রি করছে। বড় রসুন বাজারে ২০০ টাকা কেজি বিক্রি হলেও তারা ২২০ টাকা বিক্রি করছে। এভাবে অন্যান্য পণ্যের দামও বেশি রাখছে তারা। কামারখালের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম মার্কেটের মা ভ্যারাইটিজ স্টোরে নে ডু মেরে দেখা যায় তারাও বেশি দামে পেঁয়াজ রসুনসহ অন্যান্য পণ্য বিক্রি করছে। এই দোকানে পেয়াজ ৬০ টাকা ও বড় রসুন ২২০ টাকায় বিক্রি করছে।
ঋদি এন্টারপ্রাইজের শঙ্কর দে বলেন, আধা ঘন্টা ৪০ মিনিটে বাজারদর বাড়তে ও কমতে পারে। আমরা আগে পণ্য কেনার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আল আমিন বলেন, আমরা কেবল রমজানেই নয় নিয়মিত বাজার মনিটরিং করি। ভোক্তা অধিকার আইনে জরিমানাও করি। কেউ বেশি দাম রাখলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই আমরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!