1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শান্তিগঞ্জে মানুষ উৎসব: গানে ও সুরে মানুষের ভজনা করলেন বাউলরা

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৬.৫৪ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে গানে গানে সুরে সুরে মানুষকে ভজনা করে সম্পন্ন হয়েছে মানুষ উৎসব। ১ মার্চ রাতে ‘মনের মানুষ অতি ধারে’ এই প্রতিপাদ্যে শান্তিগঞ্জের উজানীগাও এই লোকগানের ব্যতিক্রমী আসর বসেছিল। আসরে ভারত ও বাংলাদেশের লোকগানের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। তারা গানে গানে মানবতা, প্রেম, দ্রোহ ও মানুষের মহিমাকীর্তন করেন। হাজারো দর্শক উৎসবটি উপভোগ করেন। বরাবরের মতো এবারও উজানীগাওয়ের বাউল শাহ আবদুল করিমের শীষ্য বাউল অনুরাগী ফকির আব্দুল কুদ্দুছের উদ্যোগে লাল শাহ সঙ্গীতালয় উৎসবের আয়োজন করে।
উৎসবের শুরুতে অনুষ্ঠানের মহাতœ্য ও লোকগান নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। তারা এমন বিরল মানুষ উৎসবের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
উৎসবে সঙ্গীত পরিবেশন করেন ভারতের কলকাতার লোকগানের শিল্পী প্রসেনজিৎ বিশ্বাস, শেখর দাস, ভারতের নদীয়ার বাউল শিল্পী চৈতন্য ম-ল ও বিপদ ভঞ্জন মালাকার। বাংলাদেশি শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বাউল আব্দুল ওয়াদুদ, শীতন কান্তি দাস, আলী আকবর, সঞ্জিত দাস, আশরাফুল কবির, কুলসুমা বেগম, আজিজ রেজা, জমির হোসেন, নন্দগোলাপ গোপ, পূর্ণিমা আক্তার, লায়লা আক্তার, রিপন উদাসী, ঝলক চৌধুরী, বিমান তালুকদার প্রমুখ।
শুক্রবার বিকাল ৪টা থেকে রাতভর গান পরিবেশন করেন বাউলরা। এছাড়াও লোকদল, শাপলা, ব্রজকিশোর ধামাইল সংঘ ও মেঠোসুর ধামাইলগান পরিবেশন করে।
এর আগে আলোচনাসভায় বক্তব্য দেন সিলেট লিডিং ইউনিভার্সিটির কন্ট্রোলার, কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, বাউল লাল শাহ, সাংস্কৃতিক সংগঠক শ্যামল দে, কবি মেকদাদ হোসেন চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!