1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামালগঞ্জে জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে হাওর বাচাও আন্দোলনের স্মারকলিপি

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ৫.০০ পিএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের জলমহাল গুলোর সীমানা নির্ধারণ ও উন্মক্ত জলাভুমিতে সাধারণ জেলেদের মৎস্য আহরণের অনুমতির দাবিতে বুধবার সকালে স্বারকলিপি প্রদান করেছে ‘হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের জামালগঞ্জ উপজেলা কমিটি। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জামালগঞ্জ হাওর বাচাঁও, সুনামগঞ্জ বাচাঁও আন্দোলন কমিটি সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে-৩৮৮.৭৮ বর্গকি:মি: আয়তনের ৬টি ইউনিয়নে সমন্নয়ে প্রায় ২লক্ষ জনগোষ্ঠেীর বসতি এ উপজেলায়। উপজেলায় ছোট-বড় শতাধিক জলমহাল রয়েছে। আর সনদধারী মৎস্যজীবি রয়েছে ৮ হাজারেরও বেশি।
সম্প্রতি অকাল বন্যায় ৭টি জেলার হাওরের এক ফসলী জমিতে সুনামগঞ্জের সবকটি হাওরের ফসল তলিয়ে যাওয়ায় দরিদ্র জনগোষ্টীসহ মৎস্যজীবিগনের মৎস্য আহরণ ছাড়া তাদের জীবিকা নির্বাহ সম্ভব নয়। তাই সরকারি ইজারাকৃত জলমহালের লোকদের দাপটে সমস্থ হাওরে নিষেধাজ্ঞা ও নির্যাতনের কারনে মৎস্যজীবিসহ দরিদ্র জনগোষ্টী বেকার ও অর্ধাহারে দিনাতিপাত করছে।এ জন্য সরকারের বিজিডি ও ভিজিএফ ও ওমমএসএর তালিকা করে ফসল উঠানোর আগ পর্যন্ত চালু রাখার দাবি জানান।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের জামালগঞ্জ উপজেলা আহবায়ক ইউসুফ আল আজাদ, যুগ্ন-আহবায়ক মো. ওয়ালী উল্লাহ সরকার, এড. নাসিরুল হক আফিন্দী, সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থ, সদস্য জিয়াউর রহমান, শিব্বির আহমেদ প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!