1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালগঞ্জে চাচাতো বোনকে কুপিয়ে খুন করলো মাওলানা আশিক নূর

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো বোনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই। ২৭ মে শনিবার সকালে জামালগঞ্জের ভা-া মল্লিকপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৪৮) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। মাকে বাঁচাতে গিয়ে তার দুই ছেলেও আহত হয়েছেন। এ ঘটনায় একজনককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মল্লিকপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মামদ আলীর ছেলে মাওলানা আশিকনূরের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল তার চাচাতো বোন জেসমিনের। এ নিয়ে প্রায়ই কথা কাটাকাটি ও হাতাহাতি হতো। এর জের ধরে শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মামদ আলী ও তার ছেলে মাওলানা আশিকনূর ঝগড়ায় লিপ্ত হন। মাওলানা আশিকনূর ধারালো দা দিয়ে জেসমিনের গলায় কোপ দেয়। এসময় তার ছেলে রেজাউল ও জোনায়েদ এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহত মা ও ছেলেদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা জেসমিন মারা যান। দুই ছেলে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে এ ঘটনায় জড়িত জেসমিনের চাচা সাবেক ইউপি সদস্য মামদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পুত্র ঘাতক মাওলানা আশিকনূর পালিয়ে গেছেন।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুল নাসের বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মাওলানা আশিকনূর তার চাচাতো বোনকে খুন করেছেন। এ ঘটনায় জড়িত তার পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!