বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো বোনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই। ২৭ মে শনিবার সকালে জামালগঞ্জের ভা-া মল্লিকপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৪৮) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। মাকে বাঁচাতে গিয়ে তার দুই ছেলেও আহত হয়েছেন। এ ঘটনায় একজনককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মল্লিকপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মামদ আলীর ছেলে মাওলানা আশিকনূরের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল তার চাচাতো বোন জেসমিনের। এ নিয়ে প্রায়ই কথা কাটাকাটি ও হাতাহাতি হতো। এর জের ধরে শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মামদ আলী ও তার ছেলে মাওলানা আশিকনূর ঝগড়ায় লিপ্ত হন। মাওলানা আশিকনূর ধারালো দা দিয়ে জেসমিনের গলায় কোপ দেয়। এসময় তার ছেলে রেজাউল ও জোনায়েদ এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহত মা ও ছেলেদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা জেসমিন মারা যান। দুই ছেলে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে এ ঘটনায় জড়িত জেসমিনের চাচা সাবেক ইউপি সদস্য মামদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পুত্র ঘাতক মাওলানা আশিকনূর পালিয়ে গেছেন।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুল নাসের বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মাওলানা আশিকনূর তার চাচাতো বোনকে খুন করেছেন। এ ঘটনায় জড়িত তার পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net