1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎককে কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৮.৩৫ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
এমসি ও ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়ে খামখেয়ালী আচরণের অপরাধে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমিন উদ্দিন চৌধুরীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের পেশকার খালেদ আহমেদ এ তথ্য জানান। আদেশে দণ্ডিত আরএমওর প্রতি সাজা পরোয়ানা ইস্যু করা হয় বলেও তিনি জানিয়েছেন।

আদালত জানান, আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী জেলার মাধবপুর উপজেলার একজন ভিকটিমের এমসি ও ময়না তদন্ত প্রতিবেদন দিতে ৬টি তারিখের আদেশ অমান্য করেছেন। বারবার নির্দেশের পরও তিনি তা আদালতে দাখিল করেননি। ফলে মামলাটি স্থিতাবস্থায় রয়েছে।

এ ব্যাপারে বার বার কারণ দর্শানের নির্দেশনা দিলেও তিনি আইনানুগ যোগাযোগ ব্যতিত আদালতকে কোনো ধরণের সহযোগিতা করেননি। ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন যাবত এমসসি এবং ময়নাতদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে খামখেয়ালী আচরণ করেছেন বলে প্রতীয়মান হয়।

তাই ফৌজদারী কার্যবিধি ১৯৯৮-এর ৪৮৫ ধারার সঙ্গে ৪৮০ ধারা পাঠক্রমে আরএমও’র বিরুদ্ধে আইনানুগ আদেশ প্রদানে এ সিদ্ধান্ত করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী বলেন, আদেশের বিষয়টি আমি জেনেছি, আদেশের কপি এখনও আমার হাতে আসেনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!