1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

মধ্যপ্রাচ্যে মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন

  • আপডেট টাইম :: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৯.১১ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মধ্যপ্রাচ্য অঞ্চলে ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা নামের এই সাবমেরিন পারমাণবিক শক্তি চালিত বলে জানা গেছে। মার্কিন নৌবাহিনী শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র টিমোথি হকিন্স বলেছেন, সাবমেরিন ফ্লোরিডা বৃহস্পতিবার ওই এলাকায় প্রবেশ করে এবং সুয়েজ খাল অতিক্রম করতে শুরু করে।
হকিন্স বলেছেন, ‘সাবমেরিনটি ১৫৪টি টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।’
বিবৃতি অনুসারে, সাবমেরিনটি ‘আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তার জন্য পঞ্চম মার্কিন নৌবহরে মোতায়েন করা হয়েছে’।
উল্লেখ্য, পঞ্চম মার্কিন নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত। এর কার্যক্রমে উপসাগরীয় অঞ্চল, ওমান উপসাগর, আরব সাগর, এডেন উপসাগর, লোহিত সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশ অন্তর্ভুক্ত। এটি বাহরাইনের রাজধানী মানামার পূর্বে জুফায়ার এলাকায় অবস্থিত। যেই অঞ্চলের পানির মধ্য দিয়ে বিশ্বের তেল সরবরাহের প্রায় অর্ধেক চলাচল করে, সেই উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করা পঞ্চম মার্কিন নৌবহরের অন্যতম কাজ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!