1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে শনির হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ৩.১৫ পিএম
  • ৫৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে আফালের (উত্তাল ঢেউ)) কবলে পড়ে নৌকাডুবিতে তিন শিশু কন্যাসসহ চারজন নিখোজ হয়েছেন। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী উদ্ধার তৎপরতা ব্যর্থ হওয়ার পর পুলিশ স্থানীয়দের নিয়ে উদ্ধার চালাচ্ছে। তবে এখনো তাদের খোজ পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসিমপুর গ্রাম থেকে পার্শবর্তী তাহিরপুর উপজেলার দক্ষিণকূল গ্রামে একটি বৌভাতের অনুষ্ঠানে নৌকাযোগে আসছিলেন অন্তত ৩৫ জন যাত্রী। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ আফালের মুখে পড়ে বৌভাত অনুষ্ঠানের উদ্দেশ্যে আসা যাত্রীবাহী ওই নৌকাটি। এসময় নৌকাটি শনির হাওরের দাওয়ার বিলে ডুবে যায়। এসময় হৈচৈ শুরু হলে নৌকার যাত্রীদের আর্তচিৎকারে এগিয়ে আসেন আশপাশের গ্রামের মানুষজন। তারা ৩১জন যাত্রীকে উদ্ধার করলেও এখনো হাসমপুর গ্রামের হারুন মিয়া (৪৮), তানহা আক্তার (৬), ঝুমা ( ৮) ও সাজনা বেগম (৭) নিখোঁজ রয়েছে। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও এখনো তাদের উদ্ধার সম্ভব হয়নি। তবে উদ্ধারের জন্য সুনামগঞ্জ ও সিলেট থেকে দমকল বাহিনীকে ডাকা হয়েছে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া তাহিরপুর থানার এসআই মো. আমির উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তবে চারজনের মধ্যে একজনকেও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চালাতে সুনামগঞ্জ ও সিলেট থেকে ডুবুরিকে তলব করা হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!