1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

দুই দিনে জরিমানা দেড় লাখ: অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের একশন

  • আপডেট টাইম :: বুধবার, ৯ আগস্ট, ২০১৭, ৫.১৫ পিএম
  • ৫৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে একশন শুরু করেছে জেলা প্রশাসন। গত তিনদিন ধরে সুরমা নদীতে ধারাবাহিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। গত মঙ্গলবার ও বুধবার ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলন করায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে।
এদিকে প্রশাসন ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে একশনে নামায় একটি প্রভাবশালী মহল অভিযান বন্ধে নানা তৎপরতা শুরু করেছে। তারা সংঘবদ্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটটে প্রচ্ছন্ন হুমকি-ধমকিও দিয়েছে। ওই চক্র প্রশাসনের অন্য একটি শাখার দোহাই দিয়ে অভিযান ব্যাহত করার কৌশল নিলেও সদর উপজেলার সাহসী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ট) সোনিয়া সুলতানা আজ তাদের পাত্তা দেননি। তিনি অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদেও দেড় লাখ টাকা জরিমানা করেছেন।
জানা গেছে গত মঙ্গলবার সুরমা নদীর বৈঠাখালি থেকে জাকির নামে এক ড্রেজার মেশিনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার একই নদীতে ভ্রাম্মণগাও-বল্লভপুর এলাকা থেকে আরেক প্রভাবশালী সিন্ডিকেটের একটি ড্রেজার মেশিনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা। তবে এই অভিযান ব্যহত করতে ড্রেজার সিন্ডিকেটের কয়েকজন নেপথ্য মালিক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সোনিয়া সুলতানা অবৈধ ড্রেজার মেশিন পাওয়ায় এনামুলসহ ৭ জনকে ১লাখ টাকা জরিমানা করেন। জরিমানাকালে স্থানীয় লোকজন জানিয়েছেন এই ড্রেজারের প্রকৃত মালিক সুনামগঞ্জ শহরের একজন আইনজীবী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!