1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭, ৭.৫৫ এএম
  • ৫৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি পুলিশের দাবি, শুক্রবার (১৪ জুলাই) ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায় এবং পরে তারা পাল্টা পদক্ষেপ নেন। ওই ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে তিন ইসরায়েলি আহত হয়েছে বলেও দাবি করেছেন তারা।

ইসরায়েলি পুলিশের দাবিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার আল আকসা মসজিদ প্রাঙ্গণের কাছের একটি ফটকে পৌঁছায় তিন বন্দুকধারী। সেখান থেকে গুলি ছুড়ে মসজিদের দিকে পালিয়ে যায় তারা। সেখানে ইসরায়েলি পুলিশ তাদের গুলি করে হত্যা করে।

জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি হ্যারি ফসেট জানান, “ওল্ড সিটির দুং গেটের কাছে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। আল-আকসা মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ চত্বরের ভেতরে দুই ফিলিস্তিনির মরদেহ ছিল।”

মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আহত পুরিশ কর্মকর্তাদের দুইজনের অবস্থা গুরুতর।

ঘটনার পর আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) সেখানে জুমার নামাজ আদায় করা হবে না বলেও ঘোষণা দিয়েছে তারা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!