1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১

জাইকা বাংলাদেশকে দিবে ১.৫৯ বিলিয়ন মার্কিন ডলার

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুলাই, ২০১৭, ৪.৪০ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাংলাদেশ ছয়টি অবকাঠামো প্রকল্পের জন্য জাপানের ওডিএ ঋণ হিসাবে মোট ১৭৮.২২৩ বিলিয়ন ইয়েন (প্রায় ১.৫৯ বিলিয়ন মার্কিন ডলার) পাবে।
জাইকা জানায়, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) গত ২৯ জুন এই ঋণ প্যাকেজের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তিগুলো স্বাক্ষর করে।
এই ছয়টি প্রকল্প হচ্ছে- (১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প(১) (ঋণের পরিমাণ ৭৬.৮২৫ বিলিয়ন ইয়েন), (২) কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ ও বর্তমান সেতু সংস্কার প্রকল্প(ওও) (ঋণের পরিমাণ ৫২.৭৩ বিলিয়ন ইয়েন), (৩) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন ১ (ই/এস) (ঋণের পরিমাণ ৫.৫৯৩ বিলিয়ন ইয়েন, (৪) মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড-বিদ্যুৎ প্রকল্প (ওওও) (ঋণের পরিমাণ ১০.৭৪৫ বিলিয়ন ইয়েন), (৫) ঢাকা আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন নির্মাণ প্রকল্প (ঋণের পরিমাণ ২০.৪৭৭ বিলিয়ন ইয়েন) ও (৬) ক্ষুদ্র আকারের পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) (ঋণের পরিমাণ ১১.৮৫৩ বিলিয়ন ইয়েন)।
একটি নতুন আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল, কার্গো টার্মিনাল ও অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে বিমানবন্দরের সক্ষমতা, অনুকূল পরিবেশ ও নিরাপত্তার উন্নয়নের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প(১) বাস্তবায়ন করা হবে।
বর্তমান ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের পাশে দ্বিতীয় নতুন কাঁচপুর, মেঘনা ও গোমতি সেতু নির্মিত হলে পরিবহন সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং এতে সেতুর নিরাপত্তাও বাড়বে।
ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন-১) (ই/এস) ঢাকার যানজট পরিস্থিতির উন্নয়ন ও বায়ু দূষণ হ্রাসে সহায়ক হবে।
মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড বিদ্যুত প্রকল্প (ওওও) ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবেলায় সহায়ক হবে এবং এটি বাংলাদেশে গ্রীন হাউস গ্যাস নির্গমন কমাবে।
ঢাকা আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকায় দুই আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন নির্মিত হবে।
ক্ষুদ্র আকারের পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র আকারের পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি ব্যবসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও গ্রামীণ অবকাঠামো ও প্রশিক্ষণ ও অন্যান্য অবকাঠামোগত সহায়তার মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষকেরৃ আয় বৃদ্ধি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!