1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের দুজন বাংলাদেশি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ৬.২৯ এএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডক্স::
যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে (২৪তলা ভবন) মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে সোমবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) নাদীম কাদির ই-মেইল বার্তায় খবরটি দেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের এ দুই দ্বৈত নাগরিকের নামও প্রকাশ করা হয়েছে। তারা হলেন হুসনা বেগম (২২) ও রাবেয়া বেগম (৬৪)।

তাদের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ না করলেও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা থাকতেন গ্রেনফেল টাওয়ারের ১৪২ নম্বর অ্যাপার্টমেন্টে। ধারণা করা হচ্ছে, এ দুজনের সম্পর্ক ছিল মা ও মেয়ের। অগ্নিকাণ্ডের পর ভবনটির বাসিন্দাদের মধ্যে একটি বাংলাদেশি পরিবারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। রাবেয়ার স্বামী কমরু মিয়ার পৈতৃক নিবাস মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে।

উল্লেখ্য, গত ১৪ জুন ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৯ জনের কোনো খোঁজ মেলেনি। তারা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছে লন্ডন পুলিশ। তবে গ্রেনফেল টাওয়ারের ধ্বংসাবশেষে আরও লাশ মিললে নিহতের সংখ্যা বাড়তে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!