1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবেঃ জাহাঙ্গীর আলম

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুন, ২০১৭, ৪.০৪ পিএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে। দেশের মানুষ আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনামল প্রত্যক্ষ করেছে। জাতীয় পার্টির শাসনামলে গুম, খুন, জঙ্গিবাদ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ছিলোনা। ৯০ পরবর্তী সরকার গুলো দেশের জনগণের কাংখিত উন্নয়নে ব্যর্থ।
শনিবার ছাতক পৌর জাপার অস্থায়ী কার্যালয়ে ছাতক পৌর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় পৌর জাপা নেতা শাহীনুর তালুকদার শামীমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাহবুব আহমদ নিউটন,র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু লেইস মোঃ কাহার, সহসভাপতি নুরু মেম্ববার, আব্দুস সত্তার, উপজেলা জাপার সাধারণ সম্পাদক সামসুদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বুলু, ছাতক উপজেলা জাতীয় যুব সংহতির সহসভাপতি মোঃ সাচ্চু বিশ্বাসসহ ছাতক পৌর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় আগামীতে সম্মেলনের মাধ্যমে ছাতক পৌর জাতীয় পার্টির কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভা পরবর্তীতে দেশ ও জাতীর সমৃদ্ধি এবং পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!