1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আমৃত্যু হাওরবাসীর পাশে থাকব: শাল্লায় সুরঞ্জিত পুত্র সৌমেন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুন, ২০১৭, ৪.০১ পিএম
  • ৬৪৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকে::
শাল্লায় ফসলহারা কৃষকের প্রাথমিক বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সৌমেন সেনগুপ্ত। শনিবার দুপুরে উপজেলার ৪১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তিনি ঈদের নতুন জামা বিতরণ করেন। উপজেলা মিলনায়তনে গ্রো ফাউন্ডেশন এই ঈদবস্ত্র বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৌমেন সেনগুপ্ত বলেন, আমার বাবাকে দিরাই- শাল্লা তথা এ হাওরের মানুষ প্রাণ দিয়ে ভাল বাসতেন। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও অসংখ্য কর্মী সমর্থক রেখে গেছেন তিনি। যারা বিভিন্ন দুর্যোগে মানবতার সেবা করছে।
তিনি আরো বলেন, এবছর অকাল বন্যায় হাওর অঞ্চলের মানুষ তাদের একমাত্র ফসল সোনালী ধান হারিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমার বাবার শিক্ষা নিয়ে আমরা আমৃত্যু হাওরবাসীর পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমৃত্যু হাওরবাসীর সেবা করাই আমাদের পারিবারিক ঐতিহ্য।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান, শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী,যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, হুমায়ুন আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!