1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

আত্নীয়-স্বজন, শিল্পী ও বিশিষ্টদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুন, ২০১৭, ৪.৫০ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আত্নীয় স্বজন, শিল্পী, কবি-সাহিত্যিক ও বিশিষ্টদের সম্মানে ইফতার আয়োজন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে পরিবারের সদস্য ছাড়াও তার নিকট আত্মীয়রা অংশ নেন। ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকা ও শিল্পীরা। রাজনীতিকরা তো ছিলেনই। প্রধানমন্ত্রী সব টেবিলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, রিয়াজ, অভিনেত্রী শমী কায়সার, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দীন ইউসুফ। বিশিষ্টদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশীদ, অ্যাটর্নি জেনারেল অ্যাড. মাহবুবে আলম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, চিত্রশিল্পী হাশেম খান, কবি রুবি রহমান, ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতারে অংশ নেন।
আওয়ামী লীগ নেতা, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামউদ্দিন আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, হাবিবে মিল্লাত, নূরে আলম লিটন চৌধুরী, কাজী রোজী, শেখ কবির প্রমুখ।
কুশল বিনিময় শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মহিউদ্দিন কাসেমী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!