1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

লাইসেন্সবিহীন মোটর সাইকেল ধরা পড়লেই বাজেয়াপ্ত

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুন, ২০১৭, ৪.৪৮ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
এখন থেকে দেশের কোথাও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আর চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরা পড়লেই তা বাজেয়াপ্ত করা হবে। কোনও কিছুর বিনিময়েই তা আর মালিককে ফেরত দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২১ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃক্সখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির আহ্বায়ক ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী। এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবসহ বিভিন্ন সংস্থার প্রধানরা ছিলেন।
বৈঠকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সম্পর্কিত নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিসহ সব খুন সংগঠিত হয়েছে লাইসেন্সবিহীন মোটরসাইকেলে চড়ে।
রংপুরের জাপানি নাগরিক ওসি কুনিও, ঢাকায় ইতালীয় নাগরিক তাবেল্লা সিজার এবং সবশেষ গাইবান্ধার এমপি লিটনকেও হত্যার জন্য ঘাতকরা ব্যবহার করেছে লাইসেন্সবিহীন মোটরসাইকেল। ঘাতকরা মোটরসাইকেল যোগে এসে খুন করে আবার মোটরসাইকেলে চড়েই পালিয়ে গেছে। পরে দেখা গেছে, খুনিরা যে মোটরসাইকেল ব্যবহার করেছে তার কোনোটারই লাইসেন্স নেই। তাই এবার কোনও ছাড় না দিয়ে সরাসরি লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!