1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ছাতক-সুনামগঞ্জ রেললাইন সম্প্রসারণে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০১৭, ৪.০৬ পিএম
  • ৫৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জসহ সকল জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসছে। বুধবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ’র এক প্রশ্নের জবাবে এ কথা জানান রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি জাতীয় সংসদে জানান, ‘দেশের সকল জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে’।
বুধবার জাতীয় সংসদে দেশের রেলাইন সম্প্রসারণ বিষয়ে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ মন্ত্রীর কাছে জানতে চান। তাঁর নির্ধারিত প্রশেরœ জবাবে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (কেওআইসিএ)’র ২০১৮ সালের অনুদান সহায়তা প্রাপ্তির লক্ষ্যে প্রকল্পের ‘প্রজেক্ট কনসেপ্ট পেপার’ প্রণয়ন করে গত ২০১৬ সালের ১৮ ডিসেম্বরে রেলপথ মন্ত্রণালয় থেকে ইআরডিতে এবং ইআরডি থেকে গত ২০১৭ সালের ১৮ জানুয়ারিতে কেওআইসিএ-তে প্রেরণ করা হয়।
রেলপথমন্ত্রী আরো বলেন, সমীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্প কারিগরি, পরিবেশগত, সামাজিক ও আর্থিকভাবে বাস্তবায়নযোগ্য ‘ভায়েবল’ বিবেচিত হলে প্রকল্পটি বাস্তায়নের জন্য কার্যক্রম গ্রহণ করা হবে।
সংসদে দুর্গম জেলাগুলো রেললাইনের আওতায় আসছে মন্ত্রীর বক্তব্যের পর আশার আলো দেখছে সুনামগঞ্জবাসী। তারা দ্রুত ছাতক-সুনামগঞ্জ রেললাইন সম্প্রসারণে কাজ শুরুর অনুরোধ জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!