1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন

আয়-ব্যয়ের হিসেবে চেয়ে রাজনৈতিক দলগুলোকে ইসির চিঠি

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুন, ২০১৭, ৪.১২ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সপ্তাহের মধ্যে দলগুলোর কাছে এটি পৌঁছে যাবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এর ফলে রাজনৈতিক দলগুলোকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিদায়ী ২০১৬ পঞ্জিকা বছরের হিসাব বিবরণী (অডিট রিপোর্ট) ইসিতে জমা দিতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী সব নিবন্ধিত রাজনৈতিক দলকে তাদের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব পরবর্তী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ে তা জমা দিতে না পারলে আগেভাগে কমিশনে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়ারও সুযোগ রয়েছে। ইসি থেকে হিসাব বিবরণী জমা দেওয়ার বিষয়টি মনে করিয়ে দিতেই মূলত নিবন্ধিত দলগুলোতে এ চিঠি দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আরপিও অনুযায়ী নিবন্ধিত দলকে প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের লেনদেন রেজিস্ট্রার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মে দিয়ে অডিট করে তার একটি কপি ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। ইসি এই বিষয়টি মনে করিয়ে দিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কোনও সময় দলগুলোর কাছে চিঠি পৌঁছে দেওয়া হবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!