1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরের অইজারাকৃত জলমহাল দুর্গত কৃষকের জন্য উন্মুক্তের দাবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুন, ২০১৭, ১০.১৮ এএম
  • ৬১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরাঞ্চলের ইজারাবিহীন, ইজারাপ্রক্রিয়াধীন জলমহাল ইজারা না দিয়ে ফসলহারা কৃষক-মৎস্যজীবিদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলন। একই সঙ্গে যেসব জলমহাল ইজারা হয়েছে সেসব জলমহালের ইজারাদারদের সীমানার বাইরে মৎস্যজীবিদের মৎস্য আহরণে বাঁধা প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুক্তারপাড়ায় সংগঠনের নিয়মিত বৈঠকে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ইকবাল কাগজী, অ্যাডভোকেট এনাম আহমেদ, সংগঠনের সদস্যসচিব বিন্দু তালুকদার সালেহীন চৌধুরী শুভ, শামস শামীম প্রমুখ।
বক্তারা বলেন, একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ায় হাওরে নিরব দুর্ভিক্ষ চলছে। সরকারি অপ্রতুল সহায়তা নিঃস্ব কৃষকের চাহিদা পূরণ করতে পারছেনা। তাই হাওরের কৃষক-মৎস্যজীবিদের জন্য জেলার অইজারাকৃত জল মহাল মাছ ধরার জন্য উন্মুক্ত করে দিতে হবে। যাতে কোনমতে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারে তারা। পাশাপাশি ইজারাকৃত জলমহালের প্রভাবশালী ইজারাদাররা যাতে সীমানার বাইরে গিয়ে রাজত্ব প্রতিষ্ঠা না করে সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কৃষক-মৎস্যজীবিরা ইজারাকৃত বিলের বাইরে মৎস্য আহরণের সুযোগ পেলে এই কঠিন অবস্থা সামাল দিতে সহায়ক হবে বলে বক্তারা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!