1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

মগবাজারে বিস্ফোরণ : মিথেন গ্যাসের অস্তিত্ব মিলেছে : আইজিপি

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১, ১.৫০ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড় এলাকায় বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার আলামত মেলেনি। তবে সেখানে মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইজিপি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের সময় প্রাথমিকভাবে বেনজীর আহমেদ বলেন, ‘এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বংসযজ্ঞ হতো। তবে সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হবে।’

বিস্ফোরণ ও ব্যাপক হতাহতের কারণে ঘটনাটিকে সব আঙ্গিকে তদন্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি করেছে। যদিও পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বোম্ব ও এক্সপ্লোসন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি তলিয়ে দেখা হবে। তদন্ত শেষে ফায়ার সার্ভিস ঘটনার কারণ জানাবে এবং আমাদের তদন্ত কমিটিও কারণ জানাবে।’

ঘটনার ধরন বিশ্লেষণ করে আইজিপি আরও বলেন, ‘এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বংসযজ্ঞ হতো। এখন পর্যন্ত গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্যকিছু আমরা খুঁজে পাইনি। বিস্ফোরণ ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস তাদের গ্যাস ডিটেক্টর নিয়ে আসবে এবং তারপরে দেখা যাবে ভেতরে গ্যাসের অস্তিত্ব আছে কি-না।’

এসময় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হয়ে সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘আপাতত অন্য কারণে শঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই পর্যায়ে কোনো কমেন্ট না করি, সিদ্ধান্ত না দেই। এক্সপার্ট অপিনিয়ন আসুক এরপর বোঝা যাবে কী ঘটেছিল। এই পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করি।’

গতকাল রোববার সন্ধ্যার ওই বিস্ফোণে হাসপাতাল সূত্রে সংবাদমাধ্যমগুলো ৭ জনের মারা যাওয়ার খবর প্রকাশ করলেও আজ পরিদর্শনকালে আইজিপি ৬ জন মারা যাওয়ার কথা জানান। এ ছাড়া এ ঘটনায় প্রায় পাঁচশতাধিক মানুষ আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরলেও এখনো রাজধানীর পাঁচটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৫০ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপতাল কর্তৃপক্ষ।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক মানুষ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!