1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র

জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬.২৫ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
চারদিকে উৎসবের আমেজ, মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর জমকালো আয়োজন—এমন প্রাণবন্ত পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রা শুরু করেছে গাগলী সুপার লীগ সিজন-৪ এর। বর্ণিল সাজসজ্জা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ক্রিকেটের এই আসর। এতে সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১০টি দলের দুই শতাধিক ক্রিকেটার অংশ নিচ্ছেন।

শনিবার বিকেলে উপজেলার গাগলী মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক জিএম তাসহিজ ও ক্রিকেট উদ্যোক্তা আবু তাহের সনি, সুলেমান কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দল হলো আদিবা অ্যান্ড ইহান ইলেভেন, আরহাম অ্যান্ড আয়ান সিক্সার্স, ইয়ামিন চ্যালেঞ্জার্স, ফারিয়া অ্যান্ড আবির, হুয়াহুন রয়্যালস, এমটিআর ব্রাদার্স, যাত্রী ক্রিকেটার্স, ভাটিপাড়া এক্সপ্রেস সিলেট, ইলেভেন স্টার দিরাই ও টাইগার স্পোর্টিং ক্লাব।

গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাস বলেন, আমাদের মূল লক্ষ্য শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নয়, বরং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ ঘটানো এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। দেশের বিভিন্ন জেলা থেকে ১০টি দলের দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে এবারের আসর প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছি। সবার সহযোগিতায় গাগলী সুপার লীগকে একটি নিয়মিত ও মানসম্মত ক্রীড়া আয়োজনে পরিণত করতে চাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!