1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১, ৬.৩৯ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। ফলে এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাাঁড়াল ১৪ হাজার ১৭২ জনে। গত ১৯ এপ্রিল দেশে একদিনে ১১২ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

এর আগে গত ২৫ জুন মারা যান ১০৮ জন। তার আগে গত ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। এ ছাড়া ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে। দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে ফের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপিরিষদ বিভাগ। এ নিষেধাজ্ঞায় রিকশা ব্যাতীত অন্যান্য সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। চলবে শুধু পণ্যবাহী যান। শপিংমল-মার্কেট, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!