1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাজেটে হাওর ও উপকূলীয় অঞ্চলের জন্য নগদ প্রণোদনা বরাদ্দের প্রস্তাব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭, ২.৩৭ পিএম
  • ৫৯০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট::
চলতি বাজেট প্রস্তাবনা হাওর ও উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হাওরাঞ্চল ও ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য প্রস্তাবিত বাজেটে বড় অংকের নগদ প্রণোদনা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উত্তর-পূর্বাঞ্চলে হাওর ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার ৭০ শতাংশ নগদ অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন এবং অন্যত্র ৫০ শতাংশ অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন।
বাজেট প্রস্তাবনার সময় মন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন এ বরাদ্দ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার মানুষকে নতুন করে খাদ্যশস্য উৎপাদনে উদ্বুদ্ধ ও সহায়তা করবে।
এছাড়াও, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ভর্তুকি ছাড়াও কৃষি রপ্তানির উপর ৩০ শতাংশ নগদ সহায়তা প্রদান করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত এ বাজেটে।
এ বাজেটের মাধ্যমে সরকার আধুনিক বা মেকানিক্যাল পদ্ধতির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কৃষি খাতের ব্যাপক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেটে মাছ, হাঁস-মুরগি এবং দুগ্ধ খাতকে কৃষি ও কৃষি ক্ষেত্রের প্রধান খাত এবং প্রোটিন সরবরাহের মূল ক্ষেত্র হিসেবে বিবেচনা করে সকল করে আওতার বাইরেই রেখেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!