1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

ভাসান পানিতে মাছ ধরার দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মে, ২০১৭, ৪.১৮ পিএম
  • ৬১২ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জে ভাসান পানিতে মাছ ধরার দাবিতে মিছিল করেছে এলাকার মৎস্যজীবিরা। উপজেলার লক্ষীপুর গ্রামের মৎসজীবিরা বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। লক্ষীপুর গ্রামের কুতুব উদ্দিন এর ছেলে মো: অপু মিয়া মাছ ধরার দাবি জানিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি থেকে জানা যায়, হালির হাওরে ছাতিধরা জলমহাল গ্রুপের পাহারাদার ও মালিকগণ এলাকার মৎসজীবিদের মাছ মারতে বাধা দিচ্ছে। এমনকি গ্রামের কৃষক ও মৎসজীবিরা টেলাজালি, টানাজাল নিয়ে মাছ মারতে গেলে জলমহালের পাহারাদারগণ অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি, ভয়-ভীতি দেখিয়ে জাল ধরি নিয়ে যায়। এমনকি তাদের মারধর করতে উদ্বত হয়। ছাতিধরা জলমহালের সীমা নির্ধারণ না থাকায় হাওরে যেখানে মাছ মারতে নামা হয় সেখানেই বাধা দেওয়া হয়।
এ ব্যাপারে ইনছানপুর মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, আমরা বিজ্ঞ মহামান্য হাইকোর্ট থেকে ৬ বছরের জন্য বন্ধোবস্ত পেয়ে মাছের পোনা ছেড়ে অবমুক্ত করে পাহারাদার নিযুক্ত করে মাছ ফলানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। কিছু দিন পূর্বে উপজেলা মৎস অফিস থেকে ছাতিধরা বিলে পোনা অবমুক্ত করা হয়েছে। তারা নিষিদ্ধ কোনাজাল দিয়ে হাওরের সমস্ত পোনা নিধন করে মৎস আইন লঙ্গন সহ সরকারে মৎস সম্পদ উন্য়নের ব্যপক ক্ষতি সাধন করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়েছি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান দায়িত্ব দেওয়া হয়েছে। উভয় পক্ষকে ডেকে শুনানী গ্রহণ করে বিলের সীমানা নির্ধারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!