1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরে সরকারি ও এনজিও কৃষিঋণ মওকুফের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০১৭, ৩.৫৯ পিএম
  • ৪২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারের সরকারি কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠন মানববন্ধনের আয়োজন করে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারের সরকারি কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফের দাবি জানিয়ে বলেন,‘ সরকার কৃষি ঋণের অর্ধেক সুদ মওকুফের ঘোষণা দিয়েছে। কিন্তু সুনামগঞ্জের কৃষকদের সকল বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় এবছর কোন সুদ দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। কৃষকদের ঘরে এক ছটাক ধান নেই তাই সরকারি কৃষি ঋণ মওকুফ করতে হবে। সরকারি কৃষি ঋণ মওকুফের পাশাপাশি বেসরকারি সকল এনজিও সংস্থার ঋণও মওকুফ করতে হবে। বক্তারা বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে সুদমুক্ত কৃষি ঋণ প্রদানের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য অ্যাড. রুহুল তুহিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন জেলা শাখার সভাপতি লেখক কলামিষ্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, প্রবীন কৃষক নেতা অমর চাঁদ দাস, তাহিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, সুখেন্দু সেন হারু, মালেক হোসেন পীর, ডা. মোরশেদ আলম, অ্যাড. এনাম আহমদ, জাহাঙ্গীর আলম, মাসুম হেলাল, এআর জুয়েল, রাজু আহমদ, প্রদীপ পাল, আমিনুল ইসলাম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!