1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মধ্যনগরে ড. এসপি রায় ফাউন্ডেশনের উদ্যোগে ফসলহারাদের মধ্যে অর্থ সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মে, ২০১৭, ৪.০৩ পিএম
  • ৫৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ডা. এস পি রায় ফাউন্ডেশনের উদ্যোগে ফসলহারা ক্ষতিগ্রস্ত ১ হাজার কৃষকের প্রত্যেককে ৫শ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মধ্যনগর বাজার শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান করেন প্রয়াত মধ্যনগর ইউপি চেয়ারম্যান ডা. সন্ত পদ রায়ের ছেলে সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী শক্তিপদ রায়। তিনি দীর্ঘদিন ধরে এলাকা ও এলাকার বাইরে নানা সহায়তামূলক কাজ করছেন।
অর্থ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ ১, ২, ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা আবেদীন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, তাহিরপুর উপজেলা কৃষকলীগ আহ্বায়ক অনুপম রায়, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, মধ্যনগর থানা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম অহ্বায়ক নৃপেন্দ্র রায়, মধ্যনগর ইউপি আওয়ামী লীগ সভাপতি অখিল তালুকদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, জামালগঞ্জ উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, যুগ্ম আহ্বায়ক মুনসুর আলম, সিনিয়র সদস্য জসিম উদ্দিন তালুকদার, দিলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা জামিল আহমেদ জুয়েল, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজীব, মিহির সরকার, মধ্যনগর থানা কৃষকলীগ আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক সুব্রত পুরকায়স্থ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!