1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতকের চরমহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭, ৩.৩৩ পিএম
  • ৫৫৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে ওয়েলডিং কারখানায় কর্মরত দুই ভাই মারা গেছে। বৃহষ্পতিবার রাত ৮টায় উপজেলার ভল্লবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভল্লভপুর গ্রামের জমির আলীর একটি ওয়েলডিং কারখানা রয়েছে চরমহল্লা বাজারে। সেখানে কাজ করেন তার দুই সন্তান হুমায়ূন আহমদ (৩০) ও মামুন আহমদ (২২)। বৃহষ্পতিবার সকাল থেকে গ্রামের সিরাজ মিয়া মেম্বারের বাড়িতে স্টিলের দরোজা জানালা ফিটিংসের কাজ করছিলেন এই দুই ভাই। রাত ৮টায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই সহোদর। আশঙ্কাজনক অবস্থায় তাদের কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েলডিং কারখানার দুই ভাই মারা গেছেন। তাদের লাশ কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!