1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শিক্ষার্থীদের মাসিক বেতন ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধের ঘোষণা এমপি রতনের

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মে, ২০১৭, ৬.২২ পিএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীদের মাসিক বেতন নিজের ব্যক্তিগত টাকায় পরিশোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়নার মোয়াজ্জেম হোসেন রতন। আগামি বোরো ফসল না ওঠা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নিজের টাকায় তিনি এ অর্থ বিদ্যালয়ে পরিশোধ করবেন। শনিবার বিকালে উপজেলা সদর পূর্ববাজারে অনুষ্টিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্টিত এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলী মর্তুজা, আব্দুল জলিল তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, কৃষকলীগ সভাপতি অনুপম রায় প্রমুখ।
উল্লেখ্য তাহিরপুর উপজেলার ২৩টি হাওর থেকে উৎপাদিত একমাত্র ফসল বোরো ধান এ বছর বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে। নিজ নির্বাচনী এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সুগম রাখতে তিনি এ ঘোষণা দেন। এছাড়াও কৃষকদের সহায়তায় নানা কর্মসুচীর কথা তিনি বলেন।
সাংসদের এ ঘোষণায় ছাত্র অভিভাবক মাওলানা রফিকুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের বেতনের টাকা নিজের ব্যক্তিগত টাকায় পরিশোধের ঘোষণা দিয়ে জনপ্রতিনিধি হিসাবে এমপি সাব নজির স্থাপন করেছেন। এতে অভিভাবক হিসাবে আমরা অনেক খুশি হয়েছি এবং স্বস্থি পেয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!