1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সরদারপুরে গ্যাস সিলিন্ডারে অগ্নিদগ্ধ চার ভাইয়ের এক ভাই মারা গেছেন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মে, ২০১৭, ৪.৫৯ পিএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের সরদারপুর গ্রামে গত ৬ মে শনিবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন। বুধবার সকাল ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে হারুনুর রশিদ (২৭) নামের ওই যুবক মারা যান। তার অপর তিন ভাই এখনো সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এক ভাইয়ের মৃতু্যৃর ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
জানা গেছে গত ৬ মে শনিবার সকালে সরদারপুর গ্রামের প্রয়াত দানশীল মছদ্দর আলীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের ত্রুটি সারাতে যান। এসময় তার অপর তিন ভাইও সেখানে ছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটলে অগ্নিদগ্ধ হন আব্দুর রশিদের বড় ভাই আব্দুল আলীম, ছোট দুই ভাই হারুনুর রশিদও ওয়াহিদুর রশিদ। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ওইদিন রাতেই গুরতর আহত হারুনুর রশিদকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টায় হারুন মারা যান। আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় সরদারপুর গ্রামের মাঠে তার যানাজা অনুষ্ঠিত হবে। হারুনুর রশিদ মৃত্যুকালে এক কন্যা সন্তান ও স্ত্রী রেখে মারা যান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!