1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

দিরাইয়ে সুরঞ্জিত সেনের মার্কেটে ডাকাতি

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০১৬, ৫.০৭ পিএম
  • ৬৯৯ বার পড়া হয়েছে

Derai Sen Marketদিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মালিকানাধীন ‘সেন মার্কেট’ এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বাদ সেহরি মার্কেটের দুই নিরাপত্তা প্রহরীর হাত পা বেধে মার্কেটে প্রবেশ করে ৭টি দোকানের সাটারের তালা ভেঙে নগদ টাকাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় মার্কেটের দুই প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও মার্কেটের ব্যবসায়ীরা জানান, সেন মার্কেটে প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। শুক্রবার রাত প্রায় ১১টার সময় মার্কেটের দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা। সেহরির পরে ১০-১০জন ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটের দুই প্রহরি সরফরাজ মিয়া এবং আফরাজ মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে মেঝেতে ফেলে রাখে। পরে তারা একে একে সাতটি দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। লুট করা দোকানগুলোর মধ্যে কাপড় ও মোবাইলের দোকান রয়েছে। মালামাল নিয়ে যাওয়ার পর সকালে প্রহরিরা কোন মতে বাধন খুলে মার্কেটের সেক্রেটারি
দোকানের তালা ভেঙ্গে প্রায়
পুলিশ ও পাহারাদারদের সুত্রে জানা গেছে, ভোর সাড়ে তিনটার দিকে ৮/১০ জনের ডাকাতদল মার্কেটের পেছনের গেইটের থালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে মার্কেটে নিয়োজিত পাহারাদার ২ জনের হাত পা বেধে বিভিন্ন দোকান ঘরে ডাকাতি করে চলে যায়। বাধ খোলে পাহারাদাররা ভোর ৬টার দিকে মার্কেট ম্যানেজার দিলিপ দিলীপ কুমারকে খবর দিলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এসময় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুই প্রহরিকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে এডিশনাল এসপি হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর মেয়র মোশাররফ মিয়া বলেন, এ ধরনের ঘটনা দিরাইয়ে কখনও ঘটেনি। পাহারারদের হাত পা বেধে পিস্তল, রিভলভার দেখিয়ে বড় ধরনের এ ঘটনাকে ডাকাতিই বলা যায়। তিনি বলেন, ঘটনায় আমাদের মার্কেটের কেউ না কেউ জড়িত থাকতে পারে। তাদের সহযোগীতায় বাইরের লোক এ ডাকাতির ঘটনা সংঘটিত কররেছে বলে তিনি অভিযোগ করেন।
দিরাই থানার ওসি আনিসুর রহমান বলেন, আমরা এঘটনার ক্লু উদ্ধার করতে চেষ্টা করছি। সন্দেহভাজন হিসেবে দুই প্রহরিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!