1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরের বাঁধরক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করায় কামরুল-মনেছাকে সম্মাননা

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ২.৩৫ পিএম
  • ৬৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তাহিরপুরে শনির হাওররক্ষা বাঁধের সাহসী প্রতিনিধি মনেছা বেগমকে ও তাহিরপুরের স্বেচ্ছাশ্রমে হাওরের ফসলরক্ষা বাঁধের উদ্যোক্ত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও দিরাই শ্যামারচর এলাকার কৃষক সংগঠক অমর চাদ দাশকে সম্মাননা জানিয়েছে সুনামগঞ্জ আলফাত স্মৃতি ট্রাস্ট। শনিবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এই তিনজনকে সম্মাননা জানানো হয়।
মনেছা বেগম ও অমর চাদ দাশকে আর্থিক অনুদান এবং কামরুজ্জামান কামরুলকে সংগঠনের পক্ষ থেকে স্মারক উপহার দেয়া হয়। কামরুজ্জামান কামরুল ও মনেছা বেগম শনির হাওর রক্ষা বাধে টানা ২৫ দিনের যুদ্ধ করেন বাধ টিকিয়ে রাখতে। শেষ পর্যন্ত গত শনিবারে বাধটি ভেঙ্গে গিয়ে হাওরে ফসল ডুবে যায়। তবে রাতদিন কাজ করে তারা জাতীয়ভাবে আলোচিত হন।
জাতীয়ভাবে কামরুল ও মনেছাকে নিয়ে এবার আলোচনা হয়। স্বেচ্ছাশ্রমে বাধরক্ষার কাজে প্রশংসিত হন তারা। হাজার হাজার কৃষক নিয়ে প্রতিদিন বাধে কাজ করে উদাহরণ সৃষ্টি করেন। কৃষকদেরও মন জয় করেন তারা।
আলফাত স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে তিনজনকে সম্মাননা জানান, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও আলফাত স্মৃতি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট সালেহ আহমদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!