1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

টাঙ্গুয়ার হাওরে পানি ও মাছ পরীক্ষায় কাজ শুরু করেছে ঢাবি প্রতিনিধি দল

  • আপডেট টাইম :: শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ২.২১ পিএম
  • ৫৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওরের মাছের মহামারি ও পানি দূষণের কারন অনুসন্ধানে নেমেছে একাধিক প্রতিনিধি দল। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি প্রতিনিধি দল কাজ শুরু করেছে। পানি ও মরা মাছসহ জলজ জীব ও উদ্ভিদ প্রজাতি পরীক্ষা নীরিক্ষা করতে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা যন্ত্রপাতি নিয়ে হাওরে নামে। হাওরের এই জীব-বৈচিত্র ও পানি দূষণের বিষয়টি দ্রুত পরীক্ষা নীরিক্ষা করে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানাবে তারা।
এদিকে এই দলটি ছাড়াও হাওরের পানি ও মাছ পরীক্ষা করে গেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ মৎস্য ও নদী গবেষণা ইনস্টিটিটিউট চাদপুর, বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলসহ আরো তিনটি প্রতিনিধি দল। তারা শীঘ্রই তাদের পরীক্ষার ফলাফলে কি কারণে পানির দুষণ ও মাছসহ জীব-বৈচিত্র মারা গেছে সেটা জানাবে। তাছাড়া অন্যান্য হাওরও পরিদর্শন করবে তারা।
তবে প্রতিনিধি দলের সবাই প্রাথমিক কারণ হিসেবে এমোনিয়া গ্যাস বৃদ্ধি এবং পানিতে অক্সিজেন ও পিএইস কমে যাওয়ার কারণে এ সমস্যা হয়েছে বলে জানিয়েছেন গবেষণা দলের প্রধান প্রফেসর মনিরুজ্জামান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!