1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দক্ষিণ সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৫৮ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের ডাবরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শান্ত রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সে দিরাইয়ের ছন্নাড়চর ইউনিয়নের ছন্নাড়চর গ্রামের গ্রামের পান্ডপ রায়ের ছেলে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অন্য দুই আরোহী গুরুত্বর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে দিরাইয়ের ছন্নাড়চরে যাওয়ার উদ্দেশে বন্ধুদের সাথে রওয়ানা দেন শান্ত রায়। সকাল সাড়ে ৯টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মোটরসাইকেলসহ (সিলেট-ল-১১ ৭১৩৩) ৩ আরোহী। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত রায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!