1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ধর্মপাশায় মাছ শিকার করতে গিয়ে দুই জেলে নিখোঁজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ৪.২৪ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুই মৎস্যজীবি টাঙ্গুয়ার হাওরে মাছ শিকার করতে এসে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ রয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের সাদিকুল (২৪) ও মুক্তারখলা বিলে গোলাপপুর গ্রামের মো. মাসুক মিয়া (২৫) নিখোঁজ হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রূপনগর গ্রামের সাদিকুলসহ আরও ৭জন ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বেরবেরিয়া বিলে মাছ শিকার করতে গেলে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও সাদিকুল রোববার দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ রয়েছে। অপর দিকে গোলাপপুর গ্রামের মো. মাসুক মিয়া মুক্তারখলা বিলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। সেও ওই ঝড়ের কবলে পড়ে এখনো নিখোঁজ আছে।
মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক বলেন, মাছ শিকার করতে গিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছে বলে আমি খবর পেয়েছি। পুলিশ নিয়ে আমি ঘটনার স্থলে রওনা হয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!