1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক হলেন আল আমিন

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ১২.১৭ এএম
  • ৪৮৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের মাস্টার্সের মেধাবী ছাত্র আল-আমিন রহমান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলায় জন্মগ্রহণ করেন। সিলেট পাল্প এন্ড পেপার মিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিলেট সরকারি কলেজে ভর্তি হন আল-আমিন। উচ্চমাধ্যমিক পড়াকালীন ছাত্রলীগের রাজনীতিতে তাঁর হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানে ভর্তি হয়ে হল রাজনীতিতে যুক্ত হন তিনি। হল কমিটির সহ-সম্পাদক থেকে দায়িত্ব পান সাধারণ সম্পাদকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার দায়িত্ব নিয়ে সুসংগঠিত করেন ছাত্রলীগকে। রাজপথের আন্দোলন – সংগ্রামে আল-আমিন রহমান এক সাহসী নাম, দৃপ্ত উচ্চারণ। সুনামগঞ্জের ছাতক উপজেলায় বেড়ে উঠা আল-আমিন রহমানের তিন ভাই ও দুই বোন। বড় ভাই আলমগীর শাহরিয়ার যিনি কবি ও গবেষক হিসেবে সুপরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেছেন। তাঁর আরেক ভাই জাহাঙ্গীর নোমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে ৩৮তম বিসিএস পাস করেছেন। এছাড়া তাঁর বোন তাহমিনা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়ন করছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আল-আমিন রহমানের নিজ এলাকা ছাতকসহ সুনামগঞ্জ জেলার সবাই আনন্দিত।
তাকে বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন। আল আমিন রহমান কেন্দ্রিয় ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!