হাওর ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের মাস্টার্সের মেধাবী ছাত্র আল-আমিন রহমান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলায় জন্মগ্রহণ করেন। সিলেট পাল্প এন্ড পেপার মিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিলেট সরকারি কলেজে ভর্তি হন আল-আমিন। উচ্চমাধ্যমিক পড়াকালীন ছাত্রলীগের রাজনীতিতে তাঁর হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানে ভর্তি হয়ে হল রাজনীতিতে যুক্ত হন তিনি। হল কমিটির সহ-সম্পাদক থেকে দায়িত্ব পান সাধারণ সম্পাদকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার দায়িত্ব নিয়ে সুসংগঠিত করেন ছাত্রলীগকে। রাজপথের আন্দোলন - সংগ্রামে আল-আমিন রহমান এক সাহসী নাম, দৃপ্ত উচ্চারণ। সুনামগঞ্জের ছাতক উপজেলায় বেড়ে উঠা আল-আমিন রহমানের তিন ভাই ও দুই বোন। বড় ভাই আলমগীর শাহরিয়ার যিনি কবি ও গবেষক হিসেবে সুপরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেছেন। তাঁর আরেক ভাই জাহাঙ্গীর নোমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে ৩৮তম বিসিএস পাস করেছেন। এছাড়া তাঁর বোন তাহমিনা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়ন করছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আল-আমিন রহমানের নিজ এলাকা ছাতকসহ সুনামগঞ্জ জেলার সবাই আনন্দিত।
তাকে বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন। আল আমিন রহমান কেন্দ্রিয় ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net