1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

পাউবোর প্রতি ঘৃণা ও থুথু ছিটিয়ে সুনামগঞ্জে পালিত হচ্ছে বৈশাখের প্রতিবাদী কর্মসূচি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ৭.২০ এএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ফসলহারা কৃষকের প্রতি সমবেদনা জানিয়ে বর্ণাঢ্য বর্ষবরণের বদলে প্রতিবাদী কর্মসূচি পালন করছে জেলার সংস্কৃতিকর্মীরা। জেলার কোথাও মঙ্গল শোভাযাত্রা হয়নি। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা শহরের ঐতিহ্য যাদুঘরে উদীচীর নেতৃত্বে সংস্কৃতি সংগঠনের কর্মীরা ‘ফসলহারা কৃষকের পাশে আমরা’ প্রতিপাদ্যে প্রতিবাদী কর্মসূচি পালন করছে। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য অর্থ সহায়তা তুলছে।
সংগঠনগুলো হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের মঞ্চে এনে অনুষ্ঠানের উদ্বোধন করে। পরে কৃষকদের সঙ্গে নিয়ে সংস্কৃতিকর্মীরা ফসলডুবির ঘটনায় জড়িত পানি উন্নয়ন বোর্ড ও পিআইসিসহ সংশ্লিষ্টদের প্রতীকী কুশপত্তলিকায় থুথু ছিটিয়ে জুতাপেতা করে। সংস্কৃতি সংগঠনগুলো বৈশাখের নতুন কাপড় ক্রয় না করে অনুষ্ঠান উদ্বোধন করতে আসা ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ তুলে দেয়। উদীচী জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষতিগ্রস্ত ৫জন কৃষককে মঞ্চে এনে তাদের দুঃখ দুর্দশার কথা দর্শকদের শোনায়।
বর্ষবরণের প্রতিবাদী কর্মসূচিতে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা, কৃষকের জন্য রেশনিং কার্ড চালু, বাধের কাজে জড়িত দুর্নীতিবাজদের শাস্তি দাবি জানান সংস্কৃতিকর্মীরা। আলোচনা অনুষ্ঠান শেষে উদীচীর শিল্পিবৃন্দ গণসঙ্গীত পরিবেশন করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি শীলা রায়, ডা. সালেহ আহমদ আলমগীর, কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদিন, সাংবাদিক পঙ্কজ দে, জেলা কালাচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, উদীচীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!