1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

হাওররক্ষ বাঁধে দুর্নীতি: পাউবোর তিন প্রকৌশলীর দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ৮.২০ এএম
  • ৫৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিনসহ পানি উন্নয়ন বোর্ডের সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই ও তত্বাবধায় প্রকৌশলী মো. নূরুল ইসলামসহ তিন প্রকৌশলীর বাঁধ নির্মাণের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তিন প্রকৌশলী মিলে ৫ কোটি টাকা ঘুষ নিয়ে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি ভুয়া বিলও পরিশোধ করেছেন বলেও অভিযোগ রয়েছে। জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে দুদক এই তিন প্রকৌশলীর অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানের সিদ্দান্ত নিয়েছে। এই তিন প্রকৌশলী মিলে আগাম ৫-১৫ পার্সেন্ট বিল কেটে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। আজ এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে স্থানীয় এক সাংসদ পাউবোর সাবেক সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী সাইদ আহমদকে বদলি করে বর্তমান প্রকৌশলী মো. আফছার উদ্দিনকে নিয়ে এসেছিলেন।
উল্লেখ্য সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক জরুরি সভায় সিলেটের সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই পাউবোর সাফাই গেয়ে পিআইসির দোষ দিয়ে বক্তব্য রেখেছিলেন। ওইসভায় সুনামগঞ্জের সুধীজন ওই প্রকৌশলীসহ পাইবোর সংশ্লিষ্টদের তুলোধুনো করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!