1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

হাওরের ফসলডুবির প্রতিবাদে পাউবো কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাঁধা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ৮.০৯ এএম
  • ৭৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীর কারণে সুনামগঞ্জের হাওরের একমাত্র বোরো ফসল আগাম তলিয়ে যাওয়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে সুনামগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের ডাকে কৃষকরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেও পুলিশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে যাওয়ার আগে ঘেরাও কর্মসূচিতে বাধা দিলে কৃষক জনতা শহরের কাজীর পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। তিনি সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
বৃহষ্পতিবার সকাল ১১ টায় শহরের আলফাত স্কয়ারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাওর এলাকার ফসলহারা কৃষকরা অংশ নেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল দিয়ে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে ঘেরাওয়ের লক্ষ্যে রওয়ানা দেন। কাজীর পয়েন্ট পৌঁছার পর কৃষকদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল দিয়ে শহর প্রদক্ষিণ করা হয়। সমাবেশে কৃষকরা সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে ফসলরক্ষা বাধের কাজে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!