1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও: বৃহষ্পতিবার সুনামগঞ্জ পাউবো অফিস ঘেরাও

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ১.২৬ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও, কৃষক বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে আগামী বৃহষ্পতিবার বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে কৃষক-জনতার সমাবেশ ও পাউবো অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেয়া হয়েছে। পাউবো কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে তৃণমূল কৃষকের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ঘেরাও কার্যক্রমে অংশ নিতে প্রহর গুনছেন হাজার হাজার কৃষক। সংশ্লিষ্টরা জানিয়েছেন এই কর্মসূচি স্মরণকালের সমাবেশে পরিণত হবে।
গত ৪ এপ্রিল মঙ্গলবার সামাজিক সংগঠন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এই কর্মসূচির ডাক দেয়া হয়। কৃষক-জনতার সমাবেশ ও সুনামগঞ্জ পাউবো অফিস ঘেরাও কর্মসূটি সফল করতে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভা করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর সদস্য সচিব বিন্দু তালুকদার বলেন,‘ বোরো ফসল হারিয়ে সুনামগঞ্জের লাখ লাখ কৃষক পরিবারে চলছে আহাজারি-হাহাকার। এ রকম মহাদুযোর্গে সুনামগঞ্জের মানুষ কখনো পড়েনি। কখনো এভাবে কাঁচা ধান হারাতে হয়নি সুনামগঞ্জের কৃষকদের। একের পর এক হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে জেলার প্রায় ৯০ভাগ বোরো ধান তলিয়ে গেছে। ফসলহারা মানুষ এখন দিশেহারা ও নিঃস্ব। ফসলরক্ষা বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার ও পিআইসির লোকজন লাখ লাখ কৃষকের সঙ্গে তামাসা করেছে। তাদের গাফিলতি ও দুর্নীতির কারণেই কৃষকদের স্বপ্ন ভেসে গেছে ঢলের পানিতে। আমরা হাওরের ফসলরক্ষা বাঁেধর কাজে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, পিআইসিসহ সংশ্লিষ্টদের বিচার চাই। আমাদের দাবি অবিলম্বে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রেশনিং কার্ড চালু এবং সারা বছর খোলা বাজারে সরকারের উদ্যোগে চাল ও আটা বিক্রির ব্যবস্থা করতে হবে। কৃষি ঋণ মওকুফ করতে হবে। হাওরের ভাসান পানিতে আগামি এক বছর ফসলহারা কৃষকদের মাছ ধরার সুযোগ দিতে হবে। আগামি ফসল লাগানোর আগে কৃষকদের সার ও বীজের ব্যবস্থা করতে হবে। বাঁধ নির্মাণে লুটপাটের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!