1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে বিজয় দিবস উদযাপিত

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৮.৩১ পিএম
  • ৪২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমানের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মো. ফজলুল হক দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের স্বপ্নদ্রষ্ট্রা, অন্যতম প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডি’ র সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ শাহ মো. ফয়জুন্নুর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুোৎসাহী সদস্য চয়ন কুমার তালুকদার, অভিভাবক সদস্য মো. আব্দুস সামাদ, মো. সামসুল হক, মাও. আরব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, প্রভাষক মো. মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো. সোহেল মিয়া, প্রভাষক সালেহ আহমদ, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই আজকের শিক্ষার্থীরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের যোগ্যতা অর্জন করে দেশ সেবায় এগিয়ে আসলেই স্বাধীনতা অর্জন স্বার্থক হবে। পরে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতাং বিজয়ীদেরকে প্রধান অতিথিসহ পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ মো. সাজিনুর রহমান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!