স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমানের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মো. ফজলুল হক দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের স্বপ্নদ্রষ্ট্রা, অন্যতম প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডি' র সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ শাহ মো. ফয়জুন্নুর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুোৎসাহী সদস্য চয়ন কুমার তালুকদার, অভিভাবক সদস্য মো. আব্দুস সামাদ, মো. সামসুল হক, মাও. আরব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, প্রভাষক মো. মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো. সোহেল মিয়া, প্রভাষক সালেহ আহমদ, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই আজকের শিক্ষার্থীরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের যোগ্যতা অর্জন করে দেশ সেবায় এগিয়ে আসলেই স্বাধীনতা অর্জন স্বার্থক হবে। পরে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতাং বিজয়ীদেরকে প্রধান অতিথিসহ পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ মো. সাজিনুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net