1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

শেষ হলো সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের প্রচারণা: নির্ভার জয়া সেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭, ৩.১৭ পিএম
  • ৪৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার দুপুরে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রচারণা চালিয়ে নির্বাচনী এলাকা ত্যাগ করেছেন। এই উপনির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ টানা প্রচারণা চালিয়েছেন।
এছাড়াও জয়া সেনগুপ্তা ও তার একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত মনোনয়ন জমাদানের পরই দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। দ্বারে দ্বারে ঘুরেছেন সুরঞ্জিত সেন গুপ্তের পুরানা কর্মী ও সমর্থকদের নিয়ে। নির্বাচনী এলাকার ভোটার, রাজনৈতিক বিশ্লেষকরা জানান, জয়া সেনগুপ্তা এখন নির্ভার। পরিশ্রম, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচারণা ও সর্বোপরী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি মানুষের ভালোবাসা তাকে বিজয়ের ব্যাপারে আশাবাদী করেছে। তাছাড়া
অন্যদিকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মধ্যপ্রাচ্য প্রবাসী ধনকুবের ছায়েদ আলী মাহবুব হোসেনের পক্ষেও বিএনপি নেতাদের প্রচারণা চালিয়েছেন। বিএনপি-জামায়াতকে সঙ্গী করে আলোচনায় থাকা এই প্রার্থীও এখন জয়ের স্বপ্ন দেখছেন। আগামী বৃহষ্পতিবার সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দিরাই-শাল্লা উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৪৩০। ১১০টি ভোট কেন্দ্রে আগামী বৃহষ্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কোন প্রার্থীই এখন পর্যন্ত ভোট কারচুপি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নিয়ে কোন কথা বলেননি।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসন সবধরনের প্রস্তুতি নিয়েছে। পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি মোবাইল টিমও থাকবে।
ড. জয়া সেনগুপ্তা বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশাবাদী শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এই আসন উপহার দিতে পারব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!