1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বানভাসী মানুষের পাশে এমপি জয়া সেনগুপ্তা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৮.৩৫ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই – শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি।
রবিবার বিরুপ আবহাওয়ায় উত্তাল কালিয়াকুটা হাওর পাড়ি দিয়ে দিনব্যাপী ইউনিয়নের বন্যা কবলিত গ্রামে গ্রামে নৌকাযোগে বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের খাদ্যসামগ্রী, জনস্বাস্থ্য প্রকৌশলের হাইজেন গিফট বক্স, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও এমপির ব্যক্তিগত তহবিল থেকে শুকনো খাবার।
এছাড়া এমপি জয়া সেনগুপ্তা ইউনিয়নের নয়াগাঁও বাজার, ছয় পাড়া বাজার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ওসি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, যুবলীগ নেতা জিল্লুর রহমান, আবুবকর, সফিক মিয়া, কামরুজ্জামান, সরোয়ার আহমদ, জুয়েল মিয়া, কামনাশীষ রায়, বিশ্বজিৎ রায় মিটু, কোহিনুর মিয়া, ছাত্রলীগ নেতা রাজীব রায়, সৌরভ রায়, রায়হান হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!