দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই - শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি।
রবিবার বিরুপ আবহাওয়ায় উত্তাল কালিয়াকুটা হাওর পাড়ি দিয়ে দিনব্যাপী ইউনিয়নের বন্যা কবলিত গ্রামে গ্রামে নৌকাযোগে বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের খাদ্যসামগ্রী, জনস্বাস্থ্য প্রকৌশলের হাইজেন গিফট বক্স, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও এমপির ব্যক্তিগত তহবিল থেকে শুকনো খাবার।
এছাড়া এমপি জয়া সেনগুপ্তা ইউনিয়নের নয়াগাঁও বাজার, ছয় পাড়া বাজার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ওসি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, যুবলীগ নেতা জিল্লুর রহমান, আবুবকর, সফিক মিয়া, কামরুজ্জামান, সরোয়ার আহমদ, জুয়েল মিয়া, কামনাশীষ রায়, বিশ্বজিৎ রায় মিটু, কোহিনুর মিয়া, ছাত্রলীগ নেতা রাজীব রায়, সৌরভ রায়, রায়হান হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net