1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জের ছাতকে ২ নৌ-চাঁদাবাজ গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৮.৫১ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক সুরমা নদী থেকে ২ নৌ-চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আলী হোসেন ও ডালিম মিয়া কে নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। আলী হোসেন (৩২) উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামের আকবর আলীর পুত্র ও ডালিম মিয়া (৩০) ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র। ছাতকে সুরমা নদীর বারকাহন এলাকায় একটি সমিতির নামে অবৈধভাবে বার্জ, কার্গো ও বাল্কহেড নৌকা থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলো তারা। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার দু’জনকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি চাঁদাবাজি মামলা (নং-১৭, তারিখঃ১৩/০৭/২০২০ইং) দায়ের করেছেন। এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত দু’জন দীর্ঘদিন ধরে ছাতকের নৌপথে চাঁদাবাজি করে আসছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!