ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক সুরমা নদী থেকে ২ নৌ-চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আলী হোসেন ও ডালিম মিয়া কে নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। আলী হোসেন (৩২) উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামের আকবর আলীর পুত্র ও ডালিম মিয়া (৩০) ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র। ছাতকে সুরমা নদীর বারকাহন এলাকায় একটি সমিতির নামে অবৈধভাবে বার্জ, কার্গো ও বাল্কহেড নৌকা থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলো তারা। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় দু'জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার দু'জনকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি চাঁদাবাজি মামলা (নং-১৭, তারিখঃ১৩/০৭/২০২০ইং) দায়ের করেছেন। এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত দু'জন দীর্ঘদিন ধরে ছাতকের নৌপথে চাঁদাবাজি করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net